প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করুন
বর্তমানে অনেকেই পড়াশুনা বা চাকরির পাশাপাশি বাড়তি ইনকামের পথ খুজছেন। তাদের জন্য অনলাইনে বেশ কিছু সু্যোগ রয়েছে। প্রতি সপ্তাহে ৪০০০ টাকা মানে মাসে প্রায় ১৬০০০ টাকা।
যাদের বাসায় মোবাইল বা কম্পিউটার আছে তারা ঘরে বসেই অনলাইনে একটি নির্দিষ্ট কাজ শিখে নিয়মিত সময় দিলে প্রতি সপ্তাহে অনেক টাকা আয় করতে পারবেন।
প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকামের উপায় হলোঃ
- প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করবেন কিভাবে?
- অনলাইনে আয়ের জন্য কি প্রয়োজন?
- ফ্রিল্যান্সিং করে আয়
- কনটেন্ট রাইটিং করে আয়
- বাংলা আর্টিকেল লিখে আয়
- ব্লগিং করে আয়ের সু্যোগ
- ইউটিউব থেকে আয়
- ফেসবুক ও সোশ্যাল মিডিয়া ব্যবহার
- অ্যাফিলিয়েন্ট মার্কেটিং করে আয়
- অনলাইন সার্ভিস দিয়ে আয়
- প্রতারণা থেকে কিভাবে সাবধানে থাকবেনা
- প্রতি সপ্তাহে ৪০০০ টাকা আয়ের পরিকল্পনা
প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করবেন কিভাবে?
অনলাইনে কাজ করার জন্য প্রথমে নির্দিষ্ট কাজ বেছে নিতে হবে। অনলাইনে অনেক ধরনের কাজ রয়েছে। যেমন আপনি যদি লেখালেখি পছন্দ করেন, তাহলে কনটেন্ট রাইটিং দিয়ে শুরু করতে পারেন। ডিজাইন ভালো লাগলে গ্রাফিক ডিজাইন, ভিডিও ভালো লাগলে ভিডিও এডিটিং বা ইউটিউবে কাজ করতে পারেন। কাজের অভিজ্ঞতা আর দক্ষতা বাড়লে কাজেরও অনেক সু্যোগ বাড়তে থাকে।
অনলাইনে আয়ের জন্য কি প্রয়োজন?
অনলাইনে কাজ শুরুর জন্য সবসময় অনেক টাকার প্রয়োজন হয়না। একটি স্মার্টফোন বা
কম্পিউটার ইন্টারনেট সংযোগ শেখার মানসিকতা থাকলেই অনেক কাজ শুরু করা যায়।
তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দরকার। যেমন, নিয়মিত সময় দেওয়া, ধৈর্য ধরে কাজ শেখা,
ভালো যোগাযোগ করতে পারা, নিজের কাজের মান ঠিক রাখা, নতুন বিষয় শেখার আগ্রহ থাকা।
ফ্রিল্যান্সিং করে আয়
ফ্রিল্যান্সিং বর্তমানে অনলাইনে আয়ের একটি পরিচিত মাধ্যম। এখানে নিজের
দক্ষতা অনুযায়ী বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে টাকা আয় করা যায়। ফ্রিল্যান্সিংয়ের
জনপ্রিয় কিছু কাজ হলো, কনটেন্ট রাইটিং,গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডাটা
এন্ট্রি, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এর মধ্যে যেকোন একটি কাজ
ভালোভাবে শিখে কাজ করতে পারেন। তারপর কাজের মান ভালো হলে ক্লায়েন্ট এবং আয় দুটোই
বাড়বে।
কনটেন্ট রাইটিং করে আয়
যাদের লেখালেখি করতে ভালো লাগে , তাদের জন্য কনটেন্ট রাইটিং একটি ভালো সুযোগ হতে
পারে। বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট এবং অনলাইনে ব্যবসার জন্য আর্টিকেল বা অন্যান্য
লেখা তৈরি করে পারিশ্রমিক পাওয়া যায়। তবে পাঠক কি জানতে চায়, সেটি বুঝে সহজ ভাষায়
তথ্য উপস্থাপন করতে হবে। যেগুলো পড়ে মানুষ উপকৃত হতে পারে।
বাংলা আর্টিকেল লিখে আয়
বাংলায় লেখালেখি করতে পারলে বাংলা আর্টিকেল লিখেও আয়ের সুযোগ তৈরি করা যায়।অনেক
ব্লগ ও বাংলা ওয়েবসাইটে নিয়মিত বাংলা কনটেন্টের প্রয়োজন হয়। একটি ভালো বাংলা
আর্টিকেলে সাধারণত পরিষ্কার শিরোনাম, ছোট ছোট অনুচ্ছেদ, সাবহেডিং এবং প্রয়োজন
অনুযায়ী তালিকা থাকা উচিত।আপনি চাইলে নিজের ব্লগারের ব্লগে কয়েকটি মানসম্মত
আর্টিকেল প্রকাশ করতে পারেন। এতে আপনার লেখার দক্ষতা এবং কাজের নমুনা দুটোই তৈরি
হবে।
ব্লগিং করে আয়ের সু্যোগ
নিজের ব্লগ তৈরি করেও দীর্ঘমেয়াদে আয়ের পথ তৈরি করা যায়। Blogger ব্যবহার করে
বিনামুল্যে ব্লগ শুরু করা সম্ভব। আপনি কোনো নির্দিষ্ট বিষয় বেছে নিয়ে নিয়মিত
তথ্যবহুল লেখা প্রকাশ করতে পারেন। যেমন, অনলাইন ইনকাম, প্রযুক্তি, রান্না,
শিক্ষা, স্বাস্থ্য ও জিবনযাপন,মোবাইল টিপস ইত্যাদি। তবে ব্লগিং থেকে আয় পেতে সময়
লাগতে পারে তাই ভালো ভালো নিয়মিত কনটেন্ট তৈরি করুন।
ইউটিউব থেকে আয়
ভিডিও তৈরির আগ্রহ থাকলে ইউটিউবও একটি ইনকামের মাধ্যম। নিজের জানা বিষয় নিয়ে
ভিডিও তৈরি করে ধীরে ধীরে দর্শক বাড়ানো যায়। তবে প্রথমেই দামী ক্যামেরার দরকার
নেই। অনেক ক্ষেত্রে ভালো স্মার্টফোন দিয়েই শুরু করা যায়। তবে অন্যের ভিডিও কপি
করা যাবেনা। নিজের তৈরি মৌলিক কনটেন্ট দিতে হবে।
ফেসবুক ও সোশ্যাল মিডিয়া ব্যবহার
ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জন্য নয়, বরং কাজের প্রচারের
মাধ্যম হিসেবেও ব্যবহার করা যায়। আপনি যদি লেখালেখি , ডিজাইন,ভিডিও এডিটিং বা
অন্য কোনো সার্ভিস দেন তাহলেনিজের কাজের নমুনা নিয়মিত প্রকাশ করতে পারেন।এতে
ক্লায়েন্ট আপনার কাজ সম্পর্কে জানতে পারবেন। তবে আয়ের সুযোগ পেতে হলে বর্তমান
নিয়ম ও যোগ্যতার শর্ত মেনে চলতে হবে।
অ্যাফিলিয়েন্ট মার্কেটিং করে আয়
অ্যাফিলিয়েন্ট মার্কেটিংয়ের মাধ্যমে অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রচার
করে কমিশন পাওয়া যায়। মনে করেন আপনি কোনো পণ্যের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে
একটি পোস্ট বা ভিডিও তৈরি করলেন এবং সেখানে অনুমোদিত অ্যাফিলিয়েন্ট লিংক দিলেন।
আপনার লিংকের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পণ্য কিনলে আপনি কমিশন পেতে পারেন।
তবে পাঠকের জন্য উপকারী তথ্য দেওয়া উচিত।
অনলাইন সার্ভিস দিয়ে আয়
আপনার যদি বিশেষ দক্ষতা থাকে, তাহলে সেটিকে সার্ভিস হিসেবে বিক্রি করতে পারেন।
যেমন আপনি পোস্টার ডিজাইন করতে পারেন,ভিডিও এডিট করতে পারেন, বাংলা বা ইংরেজি
টাইপ করতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারেন, ব্লগের জন্য আর্টিকেল লিখতে
পারেন। একটি কাজ ভালোভাবে শিখে সেটিকে কেন্দ্র করে সার্ভিস তৈরি করলে প্রতি
সপ্তাহে ৪০০০ টাকা আয়ের লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হতে পারে।
প্রতারণা থেকে কিভাবে সাবধানে থাকবেন
অনলাইনে খুঁজতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার অনেক ঝুঁকি রয়েছে। অনেকেই বলে যে কোনো
কাজ ছাড়াই প্রতিদিন হাজার টাকা বা আগে টাকা পাঠান তারপর কাজ পাবেন এ ধরনের
প্রস্তাব দিলে অবশ্যই সতর্ক থাকবেন। কাউকে অপ্রয়োজনীয়ভাবে পাসওয়ার্ড, OTP, ব্যাংক
বা মোবাইল অ্যাকাউন্টের গোপন তথ্য দিবেন না। কাজ শুরুর আগে অবশ্যই
প্রতিষ্ঠান বা ব্যাক্তির পরিচয় কাজের শর্ত যাচাই করবেন।
প্রতি সপ্তাহে ৪০০০ টাকা আয়ের পরিকল্পনা
প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করবেন এটিকে বাস্তব লক্ষ্য হিসেবে প্রথম সপ্তাহের
হিসাব তৈরি করুন। প্রথম সপ্তাহে একটি কাজ শেখার জন্য সময় দিন। পরের সপ্তাহে নিজের
কাজের নমুনা তৈরি করুন। এরপর ছোট কাজ খোঁজা শুরু করুন। কাজ পাইলে তা সময় মতো
ভালোভাবে সম্পন্ন করুন। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে বেশি পারিশ্রমিকের কাজ
নেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে ৪০০০ মানে মাসে ১৬০০০ টাকা। তাই লক্ষ্য বাস্তবায়নের
জন্য নিয়মিত পরিশ্রম করতে হবে।
উপসংহারঃ লেখকের মন্তব্য
প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করুন
অনলাইনে আয় করার অনেক পথ থাকলেও কোনো পথই রাতারাতি বড় আয় এনে দেয়না। অনেক
ধৈয্য ধরে কাজ করতে হবে। প্রথম দিকে আয় কম হবে কিন্তু কাজের অভিজ্ঞতা বাড়লে লাখ
লাখ টাকাও আয় করা সম্ভব।
উপরে আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি সবগুলোই অনেক ইনকামের
অনেক ভালো প্লার্টফর্ম। তবে ব্যাক্তিগতভাবে আমার কাছে ভিডিও এডিটিং ও আর্টিকেল
রাইটিং ভালো লাগে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url